স্পোর্টস বার্তা:
সম্প্রতি সময়ে দারুণ ফর্মে থাকার উপহার হিসেবে এবার কাউন্টি জার্সি গায়ে উঠতে যাচ্ছে ইমরুলের। সাকিব আল হাসান, তামিম ইকবাল ও মুস্তাফিজুর রহমানের পর চতুর্থ বাংলাদেশি হিসেবে ইংলিশ কাউন্টিতে খেলার সুযোগ পাচ্ছেন বাংলাদেশ ক্রিকেট দলের ওপেনার ইমরুল কায়েস।
এই খবরটি জানা গেছে কাউন্টিতে খেলা সাকিব আল হাসানের কাছ থেকে। কোন এক মিটিংয়ে নাকি সাকিব বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনকে এই ব্যাপারে জানিয়েছেন। সাকিব আল হাসান নবোর্ড সভাপতিকে বলেছিলেন,
'ইমরুলের ব্যাপারে আমার কাছে ফোন এসেছে। ইংল্যান্ডের দলগুলো ওকে খেলার প্রস্তাব দিয়েছে।'
এখনও দলের নাম জানা না গেলেও ইমরুল একাত্তর টিভির সাথে আলাপচারিতায় বলেন,
'ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল কাউন্টিতে খেলার। আমার চেয়ে আমার বাবার বেশি ইচ্ছা ছিল। আমি যদি খেলতে পারি তাহলে আমার ক্রিকেট ক্যারিয়ারের সব থেকে বড় অর্জন হবে এটি।'
ইমরুলের আগে আরো তিন বাংলাদেশি ইংলিশদের মাঠ মাতিয়ে এসেছেন। সাকিব প্রথম বাংলাদেশি হিসেবে খেলেছিলেন ওরচেস্টার শায়ারে। তামিম ইকবাল খেলেছেন নটিংহ্যামশায়ারে। আর সম্প্রতি সাসেক্সের হয়ে কাউন্টি খেলে এসেছেন বাংলাদেশের সাড়াজাগানো তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। এবার ইমরুল কায়েসের ঠিকানা কোথায় হয় সেটাই দেখার বিষয়।