দেশ বার্তা:
রাজধানীর গাবতলী এলাকা থেকে ১০টি আগ্নেয়াস্ত্রসহ খায়রুল নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি ভারতীয় নাগরিক বলে জানা গেছে। তার কাছ থেকে ১০টি আগ্নেয়াস্ত্র, ৩৫টি বুলেট, ১২টি ম্যাগাজিন জব্দ করা হয়।
সোমবার দিবাগত রাতে তাকে আটক করা হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মাসুদুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, 'বেলা সাড়ে ১২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হয়।'