• Latest News

    টেকনাফে শিয়ালের কামড়ে ৭ জন আহত

    কক্সবার্তা ডেস্ক :
    টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকায় শৃগালের কামড়ে শিশুসহ ৭ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতরা হচ্ছেন স্থানীয় আবু বক্করের ছেলে মোঃ ইসমাইল (৩২), মোঃ আরফান (৩০), কালা মিয়ার ছেলে সুলতান আহম্মদ (৪৮), আনোয়ারের ছেলে সিরাজ উদ্দৌলা (৫), শামসুল আলমের কণ্যা সাবিনা আক্তার (৬)। তবে আরো দুই জনের নাম জানা যায়নি। জানা গেছে, ভোর পাঁচটার দিকে ঘুম থেকে উঠে কেউ নামাজ আবার কেউ নিত্যদিনের কাজে বের হলে পাশ্ববর্তী পাহার থেকে একটি শৃগাল দিক বিদিক ছুটাছুটি করে। এ সময় যখন যাকে যেভাবে পেয়েছে, ওই শৃগালে কামড় দিয়ে তাদের আহত করে। স্থানীয় ছাত্রনেতা সাইফুল ইসলাম সাকের জানান, খুব ভোরে শৃগালটি পাহাড় থেকে নেমে উক্ত ব্যক্তিদের কামড়িয়ে গুরুতর আহত করে। তিনি ধারণা করেন ওই শৃগালটি পাগল ছিল। স্থানীয়দের গণ পিটুনিতে শৃগালটি মারা যায়। সুলতান আহাম্মদ জানান, শৃগালের কামড়ে আমিসহ সকলের টিকা নিতে হয়েছে। হোয়াইক্যং রেঞ্জ কর্মকর্তা সুনীল কুমার দেবরায় বলেন, শৃগালটি ক্ষুধার্ত ছিল বিধায় লোকালয়ে প্রবেশ করেছে।
    c
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে শিয়ালের কামড়ে ৭ জন আহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান