• Latest News

    মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের আজ ১৫ বছর পূর্তি।

    তৌহিদুল আরব:

    মাশরাফি বিন মোর্ত্তজার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ১৫ বছর পূর্ন হচ্ছে আজ। ২০০১ সালে আট নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেক হয় মাশরাফির। অনেক চড়াই-উৎরাই পেরিয়ে টাইগার ক্রিকেটের সবচেয়ে সফল অধিনায়ক তিনি। তার হাত ধরেই বাংলাদেশ হয়ে উঠেছে ওয়ানডে ক্রিকেটের অন্যতম পরাশক্তি।
    ইচ্ছে শক্তি আর মনের জোর দিয়ে যদি ক্রিকেটার মাপা যেত তাহলে মাশরাফি মোর্ত্তজা হয়তো ঠাঁই পেতেন সর্বকালের সেরাদের ছোট্ট তালিকায়। ২০০১ সালে আট নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে মাথায় তোলেন টেস্ট ক্যাপ। এরপর দেড় দশকে দলের হয়ে যা করেছেন এমন যা করিয়েছেন তা টাইগার ক্রিকেট কিংবদন্তির অংশ হয়ে গেছে ইতিমধ্যে।
    ক্রিকেট মাঠে অর্জনের চেয়ে তার মাঠের বাইরের লড়াইয়ের জয়ের গল্পও কম নয়। ক্যারিয়ার শুরুর পরই শুরু চোটের সঙ্গে বসবাস। দুই হাঁটুতে সাতটি অস্ত্রোপচার এবং ছোট বড় আরও অসংখ্য ধকলের পর, এখনও লাল সবুজের কলার উঁচিয়ে কখনও কাভার, কখনও বা মিড অফে দেখা যায় মাশরাফিকে।
    দেড় দশকে স্বাক্ষী টাইগার ক্রিকেটের অসংখ্য উত্থান-পতনের। দেশে ও ক্যারিবিয়ানে ভারত বধ। জিম্বাবুয়ে ও নিউজিল্যন্ডের বিপক্ষে সেই এক্সপ্রেস গতি ব্যক্তিগত স্মৃতিতে জমে গেছে অসংখ্য ছবি।
    ১৬৬ ওডিআইয়ে ২১৬ ও ৩৬ টেস্টে ৭৮ উইকেট ক্রিকেটার মাশরাফির আসল অবদান তুলে ধরে না। উত্তরসূরী আমিনুল ইসলাম ও মিনহাজুল আবেদীনের দীর্ঘ ক্যারিয়ারের সাথে তুলনাতেও পাওয়া যায় না মাশরাফি ম্যাজিকের আসল রহস্য।
    পরিণত ও পরিপক্ক মাশরাফিকে বিশ্ব ক্রিকেট চেনা শুরু করে ২০১৪ সাল থেকে। দ্বিতীয় দফায় অধিনায়কত্ব পাওয়ার পর তার ছোঁয়াতেই পালটে যায় বাংলাদেশ। একে একে সাফল্য আসে বিশ্বসেরা সব প্রতিপক্ষের বিপক্ষে। আসে বিশ্বমঞ্চে কোয়ার্টার ফাইনালে সাফল্য। মাশরাফির ডানায় আশ্রয় নিয়ে বেরিয়ে আসেন তাসকিন, মুস্তাফিজের মত ইয়াংস্টাররা। ৩৪ ম্যাচের মাশরাফির অধিনায়কত্বে ২৩টি ম্যাচ জিতেছে বাংলাদেশ
    পনের বছর পর আক্ষরিক অর্থেই কিংবদন্তি নড়াইলের সেদিনের সেই কিশোর। তবে বরাবরের মত মাশরাফির কাছে ক্রিকেট উপভোগের মন্ত্র। সেই মন্ত্রের জোরে আরও কয়েক বছর বাংলাদেশ দলকে আগলে রাখবেন ক্যাপ্টেন ম্যাশ সেই প্রত্যাশাতেই কোটি ভক্ত।
    On Aug 7, 2016 7:53 PM, "Google" <no-reply@accounts.google.com> wrote:

    New sign-in from Samsung Galaxy Grand Prime Value Edition
    You received this message because touhidularab2@gmail.com is listed as the recovery email for hekmamoni@gmail.com. If hekmamoni@gmail.com is not your Google Account, click here to disconnect from that account and stop receiving emails.
    Hi Hekma,
    Your Google Account hekmamoni@gmail.com was just used to sign in on Samsung Galaxy Grand Prime Value Edition.
    Hekma Moni
    hekmamoni@gmail.com
    Samsung Galaxy Grand Prime Value Edition
    Sunday, 7 August 2016 19:53 (Bangladesh Standard Time)
    Bangladesh*
    Don't recognise this activity?
    Review your recently used devices now.

    Why are we sending this? We take security very seriously and we want to keep you in the loop on important actions in your account.
    We were unable to determine whether you have used this browser or device with your account before. This can happen when you sign in for the first time on a new computer, phone or browser, when you use your browser's incognito or private browsing mode or clear your cookies or when somebody else is accessing your account.
    Best,
    The Google Accounts team
    *The location is approximate and determined by the IP address it was coming from.
    This email can't receive replies. To give us feedback on this alert, click here.
    For more information, visit the Google Accounts Help Centre.

    You have received this mandatory email service announcement to update you about important changes to your Google product or account.
    © 2016 Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, USA
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মাশরাফির আন্তর্জাতিক ক্যারিয়ারের আজ ১৫ বছর পূর্তি। Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান