নিজস্ব প্রতিবেদক:
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরে সংবাদ সংবাদ করার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
মঙ্গলবার বেলা ১২টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ সংবাদ সম্মেলন করবেন। দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রসঙ্গত, মঙ্গলবার ৮ নভেম্বর বিএনপির নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সমাবেশ পালনের সিদ্ধান্ত নেয়া হলেও প্রশাসনের পক্ষ থেকে শেষ খবর পাওয়া পর্যন্ত অনুমতি পায়নি।
এদিকে সোমবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেন, যথাযথ আইন মেনেই সমাবেশ করার জন্য লিখিত অনুমতি চেয়েছে বিএনপি। প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। প্রত্যাশা করি সমাবেশ করার অনুমতি পাবো।
জানা গেছে, বিএনপি সমাবেশ করতে না দেয়ার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ কর্র্মসচি ঘোষণা করতে পারে।
আরএম
আরএম
