• Latest News

    মুরগি ডিম ছাড়া সরাসরি বাচ্চা প্রসব!

    ডেস্ক রিপোর্ট :
    ডিম আগে না মুরগি আগে সে প্রশ্ন আদি কালের। আর মুরগি যদি ছানার জন্ম দেয় তাহলে এ প্রশ্ন এক সমাধানের পথে এগোয়। আর এমন একটি অবাক কাণ্ড ঘটিয়েছে শ্রীলংকার ওয়েলিমাদা এলাকার এক মুরগি।
    ডিম না পেড়ে মুরগিটি সরাসরি বাচ্চার জন্ম দিয়েছে। কিন্তু বাচ্চাটি বাঁচলেও প্রাণ গেছে বেচারি মুরগির। মুরগিটি পরিপূর্ণ এবং সুস্থ-সবল বাচ্চার জন্ম দিয়েছে বলে জানা যায়। বিশেষজ্ঞদের মতে সাধারণত মুরগি ডিম পাড়ার পর ২১ দিন পর্যন্ত মুরগির পেটের নিচে ‘তা’ দিয়ে বা ইনকিউবেটরে রেখে বাচ্চা ফুটাতে হয়। তবে এক্ষেত্রে ডিমটি ২১ দিন মুরগির পেটের ভেতরের উষ্ণতায় থেকেই বাচ্চা ফুটেছে। এর আগে কখনোই এমন ঘটনা দেখেননি বলে জানিয়েছেন ওয়েলিমাদার পশুপাখি বিষয়ক প্রধান সরকারি কর্মকর্তা পিআর ইয়াপা।
    তিনি মুরগিটির দেহাবশেষ পরীক্ষা করে দেখেন, ডিমটি পরিপক্ক হয়ে বাচ্চা ফোটা পর্যন্ত মুরগির পেটের ভেতরেই ছিল। আর এতে পেটে জখম হয়ে মুরগিটি মারা গেছে।
    vc
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মুরগি ডিম ছাড়া সরাসরি বাচ্চা প্রসব! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান