• Latest News

    ডিজিটাল হসপিটালে ডাক্তারের অবহেলায় মা’সহ নবজাতকের মৃত্যু

    বিশেষ প্রতিবেদক :
    কক্সবাজার শহরের ডিজিটাল হসপিটালে ডাক্তারের অবহেলায় মা’সহ নবজাতকের মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে।
    মৃত্যুর জন্য গাইনি বিশেষজ্ঞ ডাক্তার খাইরুন্নেছা মুন্নীর অবহেলাকে দায়ী করছেন রোগীর স্বজনেরা।
    সোমবার (২৮ নভেম্বর) বিকার ৪টার দিকে প্রথমে মা নাসরিন আকতার নিপা (৩২) মারা যায়।
    মা’য়ের মৃত্যুর ঘন্টা খানেক পর শেষ নিঃশ্বাস ছাড়ে নবজাতকও।
    নাসরিন ছোট মহেশখালী এলাকার সাজেদুল করিমের স্ত্রী।
    এ নিয়ে স্বজনেরা হাসপাতালে বিক্ষোভ করছে বলে জানা গেছে।
    স্বজনদের অভিযোগ, ডা. মুন্নির অধীনে নাসরিন আকতার নিপাকে হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু ভর্তি করার পর থেকে তাকে যথা সময়ে হাসপাতালে পাওয়া যাচ্ছিনা। কল করলে আসলেও আবার ‘ভুঁ দৌড়’ মারেন অন্য কোথাও। ফোন করলে এসেও আবার চলে যান অজানায়। এ নিয়ে দু’টানায় ছিল রোগীর স্বজনেরা।
    তাদের দাবী, মূলতঃ ডা. খাইরুন্নেসা মুন্নির অতি বাণিজ্যিক চিন্তা ধারার কারণেই নবজাতক ও মা উভয়েই মারা যায়।
    এ বিষয়ে হাসপাতালের ফোনে কল করেও রিসিভ না করায় কারো বক্তব্য পাওয়া যায়নি।
    এদিকে অভিযোগ হলো, শুধু ডিজিটাল হসপিটাল কেন? শহরের সবকটি বেসরকারী হাসপাতালের চিত্র একই। নামে হাসপাতাল হলেও এগুলো ‘কসাইখানা’ ও ‘রোগী মারার কারখানা’ বলে আখ্যায়িত করছেন ভুক্তভোগীরা।
    c

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ডিজিটাল হসপিটালে ডাক্তারের অবহেলায় মা’সহ নবজাতকের মৃত্যু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান