• Latest News

    জাবির প্রতি আসনে লড়বে ১০০ ভর্তিচ্ছু

    শিক্ষা বার্তা:
    জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে ১৯ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এতে বিশ্ববিদ্যালয়ের প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০০ জন ভর্তিচ্ছু। ৬টি অনুষদ ও ২টি ইনস্টিটিউটের মোট দুই হাজার আসনের বিপরীতে আবেদন করেছেন ১ লাখ ৯৯ হাজার ২৮ জন ভর্তিচ্ছু।

    বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা-১) মোহাম্মদ আলী মঙ্গলবার দুপুরে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

    তিনি জানান, ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া গত ৪ অক্টোবর শুরু হয়ে ৩১ অক্টোবর পর্যন্ত চলে। তবে ভর্তিচ্ছুদের সুবিধার্থে গতকাল ৭ নভেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ দেয়া হয়েছিল। গতকাল পর্যন্ত যারা ফি পরিশোধ করতে পেরেছেন তারাই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

    শিক্ষা শাখার তথ্য মতে, গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদে (এ ইউনিট) ৪৩ হাজার ৯৬২ জন, সমাজবিজ্ঞান অনুষদে (বি ইউনিট) ২১ হাজার ৭২৩ জন, কলা ও মানবিকী অনুষদে (সি ইউনিট) ২৮ হাজার ৬৭৫ জন, জীববিজ্ঞান অনুষদে (ডি ইউনিট) ৫১ হাজার ২৪০ জন, বিজনেস স্টাডিজ অনুষদে (ই ইউনিট) ১৩ হাজার ৫৭৩ জন, আইন অনুষদে (এফ ইউনিট) ১৫ হাজার ৪২৭ জন, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আইবিএ-জেইউতে (জি ইউনিট) ৮ হাজার ৮৪৮ জন এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি-আইআইটিতে (এইচ ইউনিট) ১৫ হাজার ৫৮০ জন ভর্তিচ্ছু আবেদন করেছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জাবির প্রতি আসনে লড়বে ১০০ ভর্তিচ্ছু Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান