নিজস্ব প্রতিবেদক :
কক্সবাজার সদর উপজেলা বাজার এলাকার থেকে রফিকুল কাদের মার্শাল নামে হত্যাচেষ্টা মামলার পলাতক আসামী গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার (২০ নভেম্বর) বিকাল ৪টার দিকে কক্সবাজার সদর মডেল থানা পুলিশ তাকে গ্রেফতার করে। সে রামু চাকমারকুলের শ্রীমুরা এলাকার আবুল হোসেনের ছেলে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টাসহ বিভিন্ন অভিযোগে প্রায় অর্ধডজন মামলা রয়েছে বলে জানা গেছে।
কক্সবাজার সদর মডেল থানার ওসি মো. আসলাম হোসেন তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।
গত ২৯ অক্টোবর সন্ধ্যায় কক্সবাজার সদরের পিএমখালী মুহসিনিয়া পাড়ার রমজান আলীর মৎস্য প্রজেক্ট দখল নিয়ে স্বশস্ত্র হামলার ঘটনায় দায়ের করা মামলায় মার্শাল প্রধান আসামী।
ওই দিনের ঘটনায় গুলিবিদ্ধসহ ৫জন গুরুতর আহত হয়। আহতরা এখনো হাসপাতালে চিকিৎসাধীন।
পরে এ ঘটনায় রফিকুল কাদের মার্শালসহ ১২ জনকে অভিযুক্ত করে ককসবাজার সদর মডেল থানায় মামলা করেন মৎস্য প্রজেক্টের মালিক রমজান আলী।
SBC
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: কক্সবাজারে পলাতক আসামী গ্রেফতার
Rating: 5
Reviewed By: Unknown