কামাল শিশির, ঈদগড় :
কক্সবাজার রামুর ঈদগড়ে প্রাথমিক সমাপনি পরীক্ষার ১ম দিনে তথা ২০নভেম্বর ইংরেজী পরীক্ষায় মোট ৭৬জন ছাত্র-ছাত্রী অনুপস্থিত রয়েছেন। সরেজমিনে পরিদর্শনে এ তথ্য পাওয়া যায়। হল সুপার মৌলানা রেজাউল জানান, ইবতেদায়ী এবং প্রাথমিক বিদ্যালয় মিলে এবারে মোট ৭১০জন পরীক্ষার্থী রয়েছে। তৎমধ্যে প্রাথমিক বিদ্যালয়ে ৬২৫জন এবং ইবতেদায়ীতে ৮৫জন ছাত্র-ছাত্রী। অনুপস্থিত ছাত্র-ছাত্রীদের মধ্যে বিদ্যালয়ে ৪০জন ছাত্র, ২৫জন ছাত্রী এবং ইবতেদায়ীতে ৪জন ছাত্র-৭জন ছাত্রী। বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর মধ্যে ছাত্র ২৩১জন, ছাত্রী ৩২৯জন, অপরদিকে ইবতেদায়ীতে ছাত্র ২৮জন, ছাত্রী ৪৬জন উপস্থিত রয়েছে। বিদ্যালয়ের মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ২৭১, ছাত্রী ৩৫৪জন, ইবতেদায়ীর ছাত্র ৩২, ছাত্রী ৫৩ এ তথ্য জানান, রশিদ নগর ফরিদা রশিদ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী হল সুপার আমান উল্লাহ। সকাল ১১টায় ঈদগড় এ,এম,বি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়। উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মতিলাল সিকদার জানান, পারিবারিক অসচেতনা এবং শারিরীক অসুস্থতার কারণে অনেক ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিতে পারেনি। পাশাপাশি সুষ্ট সুন্দর মনোরম পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শান্তি শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ, চৌকিদার এবং আনসার বাহিনী উপস্থিত ছিলেন।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: ঈদগড়ে পিএসসি পরীক্ষায় ১ম দিনে অনুপস্থিত ৭৬জন
Rating: 5
Reviewed By: Unknown