মোঃ নিজাম উদ্দিন, চকরিয়া :
চকরিয়া উপজেলাধীন ডুলাহাজারা ইউনিয়নে বিজয় দিবস উদযাপনে মাসব্যাপি কর্মসূচী হাতে নিয়েছে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠন।
এ উপলক্ষে গত ১৯ নভেম্বর (শনিবার) বিকেলে ডুলাহাজারা মৎসজীবি লীগের সভাপতি আবুল কালামের সভাপতিত্বে এক জরুরী সভা অনুষ্টিত হয়েছে। বঙ্গবন্ধু সাফারী পার্কের প্রধান ফটকস্থ মৎসজীবি লীগের কার্যালয়ে অনুষ্ঠিতব্য বৈঠকে বিজয় দিবস উপলক্ষে অনুষ্টান পরিচালনায় ২১জন বিশিষ্ট কমিটি গঠিত হয়।
কমিটিতে সভাপতি ডুলাহাজারা ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক মনছুর আলম, সাধারণ সম্পাদক ইউনিয়ন যুবলীগের সহ সভাপতি সাইদুল ইসলাম বাবুল ও অর্থসম্পাদক ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মিনহাজ হোছাইন জিকু সর্বসম্মতিক্রমে নির্বাচিত হয়েছে। বৈঠকে সভাপতির বক্তব্যে ইউনিয়ন মৎসজীবী লীগের সভাপতি আবুল কালাম বলেন 'মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। আসুন আমরা হাজারো প্রতিকুলতাকে ভেদকরে সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর হাতকে আরো শক্তিশালী করে তুলি। এবং ডুলাহাজারাকে একটি ডিজিটাল ইউনিয়নে রূপান্তর করতে আমাদের সকলের প্রচেষ্টা অব্যাহত রাখি।'
এসময় আরো উপস্থিত ছিলেন ডুলাহাজারা ইউনিয়ন যুবলীগের সভাপতি এহেছানুল হক, সহ সভাপতি নাজিম উদ্দিন, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, মৎসজীবী লীগের সহ সভাপতি ফরিদুল আলম, ইউনিয়ন সেচ্ছাসবক লীগের সহ সভাপতি আব্দুল মান্নান, শেখ রাসেল স্মৃতি সংসদের সভাপতি মোর্শেদ আলম, সাবেক ইউপি সদস্য ও সবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম, ৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য জয়নাল আবেদীন প্রমুখ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চকরিয়ার ডুলাহাজারায় বিজয় মাস উদযাপনে প্রস্তুতি সভা
Rating: 5
Reviewed By: Unknown