চট্টগ্রাম ডেস্ক :
চট্টগ্রামের পটিয়া উপজেলার পটিয়া-আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়কের দৌলতপুর এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মো.করিম (৩১) নামে এক পুলিশ কনেষ্টেবল নিহত এক কনেষ্টেবল আহত হয়েছেন।
আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত কনেষ্টেবলের রুবেল দাশ (৩০)।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) রেজাউল করিম এ খবর নিশ্চিত করেছেন। তিনি জানান নিহত করিম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপির) খুলশী থানায় কর্মরত ছিলেন।আর আহত রুবেল দাশ চট্টগ্রাম রেঞ্জ পুলিশে কর্মরত।
ওসি রেজাউল করিম জানান, মোটরসাইকেল চড়ে নগরী থেকে বাঁশখালী যাওয়ার পথে বিপরীতদিক থেকে আসা একটি একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই করিমেরে মৃত্যু হয়। আহত হয় আরেক সদস্য।
খবর পেয়ে থানা পুলিশের একটি দল নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানা। আহত ব্যক্তি কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
Rating: 5
Reviewed By: Unknown