• Latest News

    পেকুয়ায় ৪টি আগ্নেয়াস্ত্র ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার

    পেকুয়া সংদদাতা :
    কক্সবাজারের পেকুয়ায় অভিযান চালিয়ে ৩ টি ওয়ানশুটার গান, ১ টি এসবিবিএল সহ এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র্যাব-৭।
    বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে র্যাব পেকুয়া থানাধীন মগনামা আফজুলীয়া গ্রামস্থ জনৈক আমজাদ এর মুরগীর খামারে অভিযান চালিয়ে ৪টি আগ্নেয়াস্ত্র ৬ রাউন্ড গুলিসহ মোঃ হাসেম (২৭)কে গ্রেফতার করে।
    অভিযানে নেতৃত্ব দেয়া র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মো. সোহেল মাহমুদ জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে র্যাবের একটি টিম গত রাতে উল্লেখিত মুরগীর খামারে অভিযান চালায়। এসময় র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ হাসেম (২৭), পিতা- ওসমান গণি, গ্রাম- মগনামা (আফজুলীয়া পাড়া) কে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশী করে প্রথমে একটি ওয়ানশুটারগানও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
    পরে তাকে ব্যপক জিজ্ঞাসাবাদে তার দেখানো মতে মুরগীর খাবার মজুদ কক্ষের পশ্চিম কোণে মুরগীর খাবারের পরিত্যক্ত বস্তার নিচ হতে আরো ১ টি এসবিবিএল, ২ টি ওয়ানশুটারগান এবং ৫ রাউন্ড গুলি (১২ বোর কার্তুজ) উদ্ধার করা।
    গ্রেফতারকৃত মোঃ হাসেমের বিরুদ্ধে পেকুয়া থানায় ৩ টি মামলা রয়েছে বলে জানান র্যাবের এ কর্মকর্তা। গ্রেফতারকৃত আসামী এবং জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য কক্সবাজার জেলার পেকুয়া থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে র্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ্য করা হয়।
    cn

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: পেকুয়ায় ৪টি আগ্নেয়াস্ত্র ৬ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান