• Latest News

    মিয়ানমারে সহিংসতার ঘটনায় টেকনাফে বিজিবি’র সচেতনতামূলক সভা

    কক্সবার্তা ডট কম ডেস্ক:
    মিয়ানমারে সহিংসতার ঘটনায় টেকনাফে সচেতনতামূলক সভা করেছে বিজিবি।

    বুধবার (১৬ নভেম্বর) সকাল থেকে টেকনাফস্থ ২ বিজিবি ব্যাটালিয়নের অধীন হোয়াইক্যং, উঞ্চিপ্রাং, ঝিমংখালী, হ্নীলা, লেদা, নোয়াপাড়া, দমদমিয়া, টেকনাফ, নাজিরপাড়া, সাবরাং, শাহপরীরদ্বীপ বিওপি ফাঁড়ীর কোম্পানী কমান্ডারের নেতৃত্বে স্ব-স্ব এলাকায় স্থানীয় বাসিন্দাদের সাথে এ সচেতনতামূলক সভা গুলো অনুষ্ঠিত হয়।

    এতে মিয়ানমারে সহিংসতা সৃষ্টি হওয়ার প্রেক্ষিতে যাতে টেকনাফ সীমান্তের বাসিন্দারা ক্ষতিগ্রস্থ না হয় তার জন্য নাফ নদীতে মাছ শিকারের সময় জেলেরা যাতে কোন অবস্থাতেই জিরো লাইন অতিক্রম না করে ও দিনের বেলা মাছ শিকারের চেষ্টা করে, সীমান্তে কোন ধরনের অনুপ্রবেশের ঘটনা না ঘটে তার জন্য সতর্ক থাকা ও কোন ধরনের অসামঞ্জস্যপূর্ন ঘটনা দেখলে তা সাথে সাথে যেন বিজিবিকে জানানো হয় এবং জেলেরা যাতে নাফ নদীর বাংলাদেশ সীমান্তে মৎস্য আহরন করে তার জন্য স্থানীয় বাসিন্দাদের উদ্ধুদ্ধ করা হয়েছে।

    বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান মিয়ানমারের উদ্ভূত পরিস্থিতিতে যাতে টেকনাফ সীমান্তে অযাচিত কোন প্রভাব না পড়ে ও জেলেরা যাতে নিরাপদে নিজেদের সীমানায় মাছ শিকার করে ও অনুপ্রবেশের মতো কোন ঘটনা না ঘটে তার জন্য সচেতনতামূলক এই সভার আয়োজন করা হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মিয়ানমারে সহিংসতার ঘটনায় টেকনাফে বিজিবি’র সচেতনতামূলক সভা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান