• Latest News

    সাংসদ বদি’র মুক্তির খবরে উখিয়ায় আনন্দ মিছিল

    কক্সবার্তা ডট কম ডেস্ক:


    উখিয়া-টেকনাফ সংসদ বদি'র জামিনে মুক্তির খবরে অানন্দ মিছিল করেছে উখিয়া উপজেলা অাওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতা কর্মীরা।


    আজ বুধবার বিকাল ৪ টায় উখিয়া টেকনাফের এমপি আব্দুর রহমান বদির জামিনের খরব এসে পৌঁছালে উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহাংগীর কবির চৌধুরীর নেতৃত্বে এক অানন্দ মিছিল উখিয়া স্টেশনে অনুষ্টিত হয়। উখিয়া স্টেশনে অনুষ্টিত অানন্দ মিছিলের পরে উখিয়া একরাম চত্বরে অনুষ্টিত এক পথ সভায় সাধারণ সম্পাদক জাহাংগীর কবির চৌধুরী ছাড়াও অন্যন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সভাপতি মুজিবুল হক আজাদ, ছাত্রলীগ সম্পাদক মকবুল হোসেন মিথুন, সেচ্ছা সেবকলীগ নেতা স্বপন শর্মা রনি, নুর মোহমদ শেখর, যুবলীগ নেতা রাশেল উদ্দিন সুজন প্রমূখ।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: সাংসদ বদি’র মুক্তির খবরে উখিয়ায় আনন্দ মিছিল Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান