• Latest News

    চকরিয়ায় অস্ত্র আইনের ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার

    এম.জিয়াবুল হক, চকরিয়া :
    চকরিয়া থানা পুলিশের অভিযানে অস্ত্র আইনে ও ডাকাতি মামলার পলাতক আসামি বেলাল উদ্দিনকে (৩৮) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার বিকেলে থানার এসআই সুকান্ত চৌধুরী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চকরিয়া পৌরশহরের মার্কেট থেকে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত বেলালের বাড়ি উপজেলার কাকারা ইউনিয়নের মাঝেরফাড়ি এলাকায়। তিনি ওই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।
    চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো.কামরুল আজম বলেন, অস্ত্র আইনে দুটি ও ডাকাতির অভিযোগে থানায় একটি মামলা রয়েছে গ্রেফতারকৃত বেলাল উদ্দিনের বিরুদ্ধে। পুলিশ ইতোপুর্বে তাকে গ্রেফতারে বেশ ক’বার অভিযান চালিয়ে ব্যর্থ হলেও সর্বশেষ শুক্রবার বিকেলে চকরিয়া পৌরশহরের একটি মার্কেটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তিনি বলেন, আজ শনিবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
    cbs

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় অস্ত্র আইনের ও ডাকাতি মামলার পলাতক আসামি গ্রেফতার Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান