এ.এম হোবাইব সজীব :
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী দেশের বৃহত্তম কয়লা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্রে একজন শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার সাড়ে তিনটার দিকে উক্ত প্রকল্পে কাজ করার সময় কয়লা বিদ্যুৎ কেন্দ্রে কাজ করার সময় বড় ট্রাকের গাড়ীর ধাক্কায় ঘটনাস্থলে তার মৃত্যু হয় বলে জানা গেছে। নিহত নাজিম উদ্দিন ( ৩৫) উপজেলার কালামারছড়া ইউনিয়নের নয়াপাড়া গ্রামের এমদাদ আলীর পুত্র। তার ৬ জন ছেলে মেয়ে রয়েছে বলে জানা গেছে। পরিবারের একমাত্র তার উপার্জনেই সংসার চলত। নিহতের ভাইপো আবুল হোসেন বলেন, আমার চাচা ঘটনার দিন কাজ করার সময় পিছন থেকে এসে অদক্ষ্য গাড়ী চালকের ধাক্কায় মারা যায়। এ ব্যাপারে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছি। মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোঃ উল্লাহ বলেন 'আমি একজন শ্রমিক মারা গেছে বলে শুনেছি। ক্ষতিগ্রস্ত পরিবারকে উপযুক্ত ক্ষতিপূরর্ণ দেওয়ার দাবী জানাচ্ছি সংশ্লিষদের কাছে।'