আন্তর্জাতিক ডেস্ক :
মালয়েশিয়ার ইমিগ্রেশন পুলিশ দেশটি সমুদ্রতীরের পোর্ট ডিকসনের ঝিমায় অভিযান চালিয়ে ৭৬৭ বাংলাদেশিসহ ৯৩৬ জনকে আটক করেছে । পুলিশের দাবি, এরা অবৈধ অভিবাসী। গতকাল রবিবার দিনভর এ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযান শেষ হয় রাত ১০টায়। থেমে থেমে বিভিন্ন কৌশল অবলম্বন করে অবৈধ অভিবাসীদের আটক করে বলে জানিয়েছেন নেগারি সিম্বিলানের ইমিগ্রেশন পরিচালক হাপযান হোসেনি।
আটকদের মধ্যে ৭৬৭ বাংলাদেশি ছাড়া আছে পাকিস্তানের ৮০ জন, ভারতের ৫০, ইন্দোনেশিয়ার ২২, শ্রীলঙ্কার ১৩, মিয়ানমারের তিন এবং নেপালের একজন।
হাপযান হোসেনি আরো বলেন, ‘আটক হওয়া এসব অবৈধ অভিবাসীর কাছে মালয়েশিয়ায় অবস্থান করার বৈধ কাগজপত্র ছিল না। তাঁরা সবাই নির্ধারিত সময়ের পরও মালয়েশিয়ায় অবস্থান করছিলেন। মালয়েশিয়ায় অবৈধভাবে বসবাসরত বিদেশি শ্রমিকদের বৈধ হওয়ার জন্য রি-হায়ারিং কর্মসূচি চালু করা হয়েছিল। কিন্তু খুব কম সংখক অবৈধ অভিবাসী এই কর্মসূচির আওতায় এসেছেন। এর ধারাবাহিকতায় মালয়েশিয়া ইমিগ্রেশনের পক্ষ থেকে অবৈধ অভিবাসীদের ধরতে আবার বিশেষ অভিযান শুরু করে।’
সুত্র: বিডি মর্ণিং
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মালয়েশিয়ায় ৭৬৭ বাংলাদেশি আটক
Rating: 5
Reviewed By: Unknown