কক্সবার্তা ডেস্ক :
জমিজমার বিরোধের জের ধরে বৃদ্ধ বাবাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে সন্তানসহ পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
শুক্রবার রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় এ ঘটনা ঘটে।
নিহত ওই বৃদ্ধের নাম তোরাব সরদার (৬৫)। হত্যায় জড়িত সন্দেহে তার ছেলে ও মেয়েকে আটক করেছে পুলিশ।
ভাঙ্গুড়া থানার ওসি আবদুর রব জানান, দীর্ঘদিন ধরে উপজেলার মণ্ডুতোষ ইউনিয়নের বাসিন্দা বৃদ্ধ তোরাবের সম্পদ লিখে দেয়ার জন্য চাপ দিচ্ছিলেন তার স্ত্রী, ছেলে, মেয়ে ও মেয়ের জামাই।
এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় তোরাবকে মারধর করে তার স্বজনেরা। এতে গুরুতর আহত হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তাকে ভাঙ্গুরা হাসপাতালে নেয়া হয়।
অবস্থার অবনতি হলে সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজে নেয়ার পথে রাতে মারা যান তোরাব।
এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ছেলে সাদ্দাম (২৫) ও মেয়ে সাবিনাকে (২৩) আটক করেছে পুলিশ।
তোরাবের স্ত্রী সোহাগী খাতুন (৫৫) ও মেয়ের জামাই মনিরুলকে (৪০) আটকের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: জমির জন্য বাবাকে পিটিয়ে খুন, ২ সন্তান আটক
Rating: 5
Reviewed By: Unknown