ডেস্ক রিপোর্ট : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সাম্প্রদায়িক তাণ্ডবের ঘটনায় তিন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ফলে ওই তিন নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে জেলা আওয়ামী লীগ।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এক অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার সাংবাদিকদের বিষয়টি জানান।
বহিষ্কার হওয়া তিন নেতা হলেন উপজেলা আওয়ামী লীগের সহসম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সুরুজ আলী।
un
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আওয়ামী লীগের তিন নেতা বহিষ্কার
Rating: 5
Reviewed By: Unknown