অর্পন বড়ুয়া, কক্সবাজার :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বিভেদ ভুলে সম্মিলিতভাবে শান্তি উন্নয়ন, গণতন্ত্র ও সমৃদ্ধির পথে আওয়ামীলীগের হাত ধরে এগিয়ে যেতে আহ্বান জানিয়েছেন। কক্সবাজারের রামুর ওসমান ভবনে আয়োজিত আওয়ামীলীগের মতবিনিময় সভায় তিনি বলেন, সম্প্রতি রোহিঙ্গাদের উপর নীপিড়ন চলছে। নিপীড়িত মানুষের পাশে একজন মানবিক মূল্যবোধ সম্পন্ন মানুষ হিসেবে সবাইকে এগিয়ে আসা দরকার। ‘আসুন, কথা বলি অধিকার বঞ্চিতদের পক্ষে। কথা বলি অমানবিকতার বিরুদ্ধে। এগিয়ে আসি সম্প্রীতি রক্ষায়।
কক্সবাজার জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে রোববার (২৭ নভেম্বর) রাত ৯টার দিকে ‘‘রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ কর, সম্প্রীতি রক্ষা কর, উন্নয়নের পথে এগিয়ে চলো’’ এ প্রতিপাদ্যে কক্সবাজারের রামুর ওসমান ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোস্তাক আহমদ চৌধুরীসহ মেম্বার পদপ্রার্থী শামসুল আলম, পলক বড়–য়া আপ্পু, নুরুল হক ও সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থী তাহমিনা হক চৌধুরী লুনা, আয়েশা সিরাজ ও শাহেনা আকতার পাখিকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য ইউপি চেয়ারম্যান-মেম্বারদের প্রতি আহ্বান জানিয়েছেন জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তফা।
এতে প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যান। তিনি বলেন, বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশকে আরো বেশী সমৃদ্ধ করে তুলতে আওয়ামীলীগের কোন বিকল্প নেই। ‘চলুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আওয়ামীলীগের উন্নয়নের পথযাত্রাই সঙ্গী হই।
জেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার পৌর মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী মাবু, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক মুকুল, উপদেষ্টা পরিষদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জেলা আওয়ামীলীগ নেতা এডভোকেট সুলতানুল আলম, জেলা আওয়ামীলীগের মহিলা সম্পাদিকা মুসরাত জাহান মুন্নি।
nu
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: আসুন হাতে হাত ধরে উন্নয়নের পথে এগিয়ে যাই- সাংসদ কমল
Rating: 5
Reviewed By: Unknown