• Latest News

    কে এই বাংলাদেশের নতুন ক্রিকেট তারকা মিরাজ

    কক্সবার্তা ডেস্ক : চট্টগ্রামে টেস্টে জীবনের প্রথম ইনিংসে ছয়টি উইকেট সহ ৭টি উইকেট। আর এরপর মিরপুরে দ্বিতীয় টেস্টে মিরাজ নিয়েছেন ১২টি উইকেট।
    বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলে মেহেদী হাসানকে নতুন তারকা হিসেবে বর্ণনা হলেও ক্রিকেটে তাঁর অলরাউন্ডার কীর্তি আগেই দেখেছে বিশ্ব।
    অনুর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ দলের নেতৃত্ব দানকারী মেহেদী হাসান মিরাজই সেই টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন।
    ক্রিকেট অঙ্গনে মিরাজের আগমনটা কিভাবে হয়েছিল? কার কাছে তিনি নিয়েছিলেন ক্রিকেটের হাতেখড়ি?
    পরিবারের কাছ থেকে জানা গেল মেহেদী হাসান মিরাজ ক্রিকেট খেলা শুরু করেন একেবারে নিজের আগ্রহ থেকেই।
    বরিশালে মিরাজের জন্ম হলেও তাঁর পুরো পরিবার গত ১৬ বছর ধরে খুলনায় বাস করছে।
    বাবা, মা আর ছোট বোন নিয়ে মিরাজের পরিবারের সদস্য চারজন।
    বাবা মো: জালাল হোসেন একজন অটোরিক্সা ড্রাইভার।
    আর্থিক টানাপোড়েনের মধ্যেই বেড়ে উঠেছেন মিরাজ। ক্রিকেট খেলায় ছোটবেলা থেকেই আগ্রহ ছিল তাঁর। তবে পরিবার থেকে ক্রিকেট খেলায় কোনও সমর্থন পেতেন না বলে লুকিয়ে ক্রিকেট খেলতেন তিনি।
    এমনকি ক্রিকেট খেলার জন্য বাবার হাতে মারধোরও খেতে হয়েছে মিরাজকে।
    তাঁর বাবা জালাল হোসেনও একথা স্বীকার করে বললেন যে আর সব বাবার মতো তিনিও চাইতেন ছেলে ভালোমতো লেখাপড়া শিখে ভালো চাকরি করুক।
    “প্রথম থেকেই আমি তার ক্রিকেট খেলাকে সমর্থন করতাম না। আমি গরীব মানুষ, আর সবার মতো আমিও চাইতাম ছেলে ভালো পড়ালেখা করে সরকারি চাকরি করুক। ক্রিকেট খেলে যে সে এতদূর আসবে এটাতো আমার কল্পনাতেও ছিল না” – বলেন মিরাজের বাবা জালাল হোসেন।
    un

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কে এই বাংলাদেশের নতুন ক্রিকেট তারকা মিরাজ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান