• Latest News

    জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রণ করবে না জাতীয়পার্টি- এরশাদ

    মুন্তাকিমুর রহমান:

    স্টাফ রিপোর্টার।।

    সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ জানিয়েছেন, জেলা পরিষদ নির্বাচনে
    অংশগ্রহণ করবে না জাতীয়পার্টি। বুধবার রংপুরে নিজ বাসভবনে পল্লী ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব বলেন তিনি। তিন দিনের সফরের জন্য বুধবার বিমানযোগে তিনি সৈয়দপুর হয়ে তিনি রংপুরে পৌছান।

    হুসাইন মোহাম্মদ এরশাদ বলেন, জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি যাবে না। কারন জেলা পরিষদ নির্বাচনের ভোটাররা হলেন আওয়ামীলীগের নির্বাচিত সদস্য। এখানে আগেই বুঝা যাচ্ছে যে এর ফলাফল কি হবে। আর এর কারনেই জেলা পরিষদ নির্বাচনে যাবে না জাতীয় পার্টি।

    তিনি সাংবাদিকদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রশ্নের উত্তরে বলেন, এ ব্যাপারে সিদ্ধান্ত নেব স্থানীয় দলীয় সংসদ সদস্যের সাথে আলোচনার পরে।

    তিনি গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাওতালদের উচ্ছেদের নামে তাদের উপর নির্যাতনের ব্যাপক সমালোচনা করেন।

    সেই সাথে তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া নাসিরাবাদে হিন্দু সম্প্রদায়ের উপর যে আক্রমণ চালানো হয়েছে তাতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। এসব ঘটণা সরকারের বিরুদ্ধে দেশের বাইরেও আলোচনার সম্ভাবনা সৃষ্টি হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রণ করবে না জাতীয়পার্টি- এরশাদ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান