কক্সবার্তা ডেস্ক:
টেকনাফে বিজিবির পৃথক অভিযানে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৯০ লাখ টাকা। উভয় অভিযানে কোন ইয়াবা চোরাচালানী আটক হয়নি।
সোমবার ২৪ অক্টোবর ভোররাতে হ্নীলার জাদীমুরাস্থ বৃটিশপাড়ায় গোপন সংবাদে অভিযান চালিয়ে ইয়াবাগুলো আটক করতে সক্ষম হয়। তবে এসময় বিজিবি জওয়ানদের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করতে পারেনি। অভিযানে নেতৃত্ব দেন দমদমিয়া বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন।
এদিকে একই তারিখ ভোর রাতে হ্নীলা বিওপির হাবিলদার নজরুল ইসলামের নেতৃত্বে বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলা পশ্চিম সিকদারপাড়ায় অভিযান চলিয়ে পরিত্যক্ত অবস্থায় ৩০ লক্ষ টাকা মুল্যমানের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে। টেকনাফ ২ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের উপ-পরিচালক মুহাম্মদ আবদুল্লাহিল মামুন সংবাদের সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন ইয়াবাগুলো বিজিবি ব্যাটালিয়নে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে সংশ্লিষ্টদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।