• Latest News

    টেকনাফে অবশেষে দশ টাকা কেজিতে চাল!

    কক্সবার্তা ডেস্ক:
    অবশেষে টেকনাফে ১০ টাকায় কেজি চাউল বিতরণ কর্মসুচির উদ্ধোধন করা হয়েছে। সোমবার (২৪ অক্টোবর) সকাল ১১ টায় টেকনাফ সাবরাং ইউনিয়নের নয়াপাড়া ৬ ওয়ার্ডে হতদরিদ্রের মাঝে নির্ধারিত মূল্যে খাদ্য বান্ধব কর্মসূচির উদ্বোধন ঘোষনা করেন স্থানীয় সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি সিআইপি। এই সময় তিনি স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদের তৈরী করা তালিকা নিয়ে ৫ শত পরিবারকে ৩০ কেজি করে চাউল বিতরণ করেন।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিউল আলম, সাবরাং ইউনিয়নের চেয়ারম্যান নুর হোসেন, সেন্টমাটিন ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুর আহমদ, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আলমগীর কবির, স্থানীয় ইউপি মেম্বারগণ অনুষ্টানে উপস্থিত ছিলেন।

    প্রধান অতিথি বক্তব্যে আলহাজ্ব আবদুর রহমান বদি বলেন প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাদ্যশস্য বিতরণ নীতিমালা ২০১১-এর আওতায় ইউনিয়ন পর্যায়ে বসবাসকারী হতদরিদ্রদের স্বল্প মূল্যে খাদ্যসামগ্রী সরবরাহ করে যাচ্ছেন। কম টাকায় এই চাউলগুলো একমাত্র হতদরিদ্র পরিবারের সদস্যদের জন্য, সেই সুবিধা যেন প্রকৃত হতদরিদ্ররা পায়, কোন ধনী পরিবারের লোকজন যেন এই সুবিধা না পায় সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। গরীব অসহায় পরিবারের সদস্য ছাড়া কেউ যেন এই চাউল ক্রয় না করে। চাউল বিতরণ করার সময় স্বজনপ্রীতি বা অনিয়ম হলে বিতরণকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয়ভাবে যেসব ডিলার নিয়োগ দেয়া হয়েছে তারা যেন নিয়ম মতো চাল বণ্টন করে তা তদারকি করতে স্থানীয় চেয়ারম্যান ও মেম্বারদেরকে নির্দেশ দেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: টেকনাফে অবশেষে দশ টাকা কেজিতে চাল! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান