কক্সবার্তা ডেস্ক:
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৃশংস হত্যার তারিখ ভুল দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের।
সোমবার বেলা ১১টা থেকে ১২টায় অনুষ্ঠিত 'বি' ইউনিটের (আইন বিভাগ) জোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার প্রশ্নে এ ভুল দেয়া হয়েছে।
প্রশ্নপত্রে দেখা যায়, 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্রের ৪১ নম্বর প্রশ্নে বঙ্গবন্ধু হত্যার তারিখ ১৫ আগস্ট ১৯৭৫ এর পরিবর্তে ২০১৬ উল্লেখ করা হয়েছে।
এটিকে অনিচ্ছাকৃত ভুল বলা হলেও শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে ক্ষোভ তৈরি হয়েছে। এটিকে ইতিহাস বিকৃতি করা হচ্ছে বলে তারা জানিয়েছেন।
শিক্ষক-শিক্ষার্থীরা বলেন, যেহেতু ভর্তি পরীক্ষার আগে প্রত্যেকটা প্রশ্নপত্র যাচাই-বাছাই করা হয়। তারপরেও বঙ্গবন্ধুর হত্যার সাল ভুল হওয়াটা খুবই অস্বাভাবিক বলে মনে করছেন তারা। এমন ভুল এড়াতে পরীক্ষা কমিটিকে আরো সতর্ক হওয়া দরকার বলে তাদের অভিমত।
এদিকে, বিষয়টিকে অব্যবস্থাপনা ও ইতিহাস বিকৃত বলে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, 'বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এরকম একটা ভুল কখনই কাম্য নয়। এ ভুল করে তারা আমাদের ইতিহাসকে বিকৃত করেছেন।'
প্রশ্নপত্রে ভুলের বিষয়টি স্বীকার করে আইন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বলেন, 'অনিচ্ছাকৃত এমন ভুল হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে বিষয়টির জন্য ক্ষমা প্রার্থী।'
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজান উদ্দিন বলেন, 'এ বিষয়ে আমি ডীন মহোদয়ের সঙ্গে কথা বলেছি। তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন। আমি তাদেরকে সতর্ক করে দিয়েছি। পরবর্তীতে এমন ভুল হবে না বলে তিনি জানিয়েছেন।'