• Latest News

    রুবেল আউট,তাইজুল ইন!

     


    স্পোর্টস বার্তা:
    ইংল্যান্ডের বিপক্ষে শেষ একদিনের ম্যাচ খেলতে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি ১৪ সদস্যের দল ঘোষণা করে। যেখানে মোশাররফ হোসেন রুবেলের জায়গায় দলে ফিরেছেন স্পিনার তাইজুল ইসলাম।
    প্রথম দুই ওয়ানডের স্কোয়াডে ছিলেন মোশাররফ।
    ইংল্যান্ড ক্রিকেট দল তৃতীয় ও সর্বশেষ ওয়ানডে ম্যাচটি খেলবে ১২ অক্টোবর চট্টগ্রামে। এরপর ২০ থেকে ২৪ অক্টোবর চট্টগ্রামে প্রথম টেস্ট, আর ঢাকায় ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় টেস্ট।
    উল্লেখ্য,  সিরিজে ইতোমধ্যে ১-১ সমতায় রয়েছে দুই দল।  তাই শেষ ম্যাচটি হয়ে আছে সিরিজ নির্ধারণী ম্যাচ।  
    বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মোসাদ্দেক হোসেন সৈকত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, নাসির হোসেন, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাশরাফি বিন মুর্তজা, শফিউল ইসলাম, আল-আমিন হোসেন, তাসকিন আহমেদ ও তাইজুল ইসলাম।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: রুবেল আউট,তাইজুল ইন! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান