• Latest News

    "বেঁচে থাকার জন্য ইদুরও খেতাম"

    তামিরুল ইসলাম মিল্লাত:(বিবিসি অবলম্বনে)

    প্রায় পাঁচ বছর আগে সোমালিয়ায় জলদস্যুদের দ্বারা অপহৃত এক দল নাবিক সম্প্রতি মুক্তি পেয়েছেন।

    অপহৃত হওয়া নাবিকদের মধ্যে একজন ছিলেন ফিলিপাইনের নাবিক আরনেল বালবেরো। তিনি জানিয়েছেন, জলদস্যুরা তাদের খুবই কম খাবার দিত। যে কারণে জঙ্গলে ইঁদুর রান্না করে খেতে হতো তাদের।


    তিনি বলেন, 'আমরা হাতের কাছে যা পেতাম তাই খেতাম। ক্ষুধা পেলে আপনিও হাতের কাছে যা পাবেন তাই খাবেন।'


    মুক্ত হয়েও এখন তিনি ভাবছেন স্বাভাবিক জীবনে তিনি কবে ফিরতে পারবেন। তিনি জানান, দিনশেষে তাদের মনে হতো, মৃত্যুর সঙ্গে বসবাস করছেন তারা।


    ২০১২ সালে একটি জাহাজের ২৬ জন নাবিককে জিম্মি করে সোমালিয়ায় নিয়ে যায় জলদস্যুরা। সিচিলিসের দক্ষিণ থেকে জাহাজসহ তাদের জিম্মি করে সোমালিয়ার জলসদ্যুরা। ওই সময় একজন ক্রু নিহত হন।


    এই নাবিকেরা ছিলেন বিভিন্ন দেশের নাগরিক। প্রায় পাঁচ বছর বন্দী থাকার পর মুক্তিপণ নিয়ে গত শনিবার তাদের ছেড়ে দিয়েছে জলদস্যুরা।


    জলদস্যুদের হাতে বন্দী নাবিকেরা ছিলেন চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া, ভিয়েতনাম ও তাইওয়ানের নাগরিক।


    জলদস্যুরা নাবিকদের জিম্মি করার এক বছর পর জাহাজটি ডুবে যায় এবং নাবিকদের সোমালিয়ার কূলে নিয়ে যাওয়া হয়। সেই সময়ে দুজন নাবিক অসুস্থ হয়ে মারা যান।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: "বেঁচে থাকার জন্য ইদুরও খেতাম" Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান