• Latest News

    দেশকে নেতৃত্ব শূন্য করছে আ'লীগ

     


    কক্সবার্তা ডেস্ক:

    আওয়ামী লীগ সরকার দেশকে আজ রাজনীতি শূন্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর। তিনি অভিযোগ করে বলেন, ‘আজকে রাজনৈতিক দলগুলোকে কথা বলতে দেওয়া হয় না। রাজনৈতিক নেতাদেরকে সভা-সমাবেশ করতে দেওয়া হয় না। গাজীপুরে আমরা সমাবেশ করতে পারিনি। সমাবেশ করতে দেয়নি আওয়ামী লীগ সরকার।’
    বৃহস্পতিবার বিকালে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে আয়োজিত এক স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। দলের স্থায়ী কমিটির সদস্য মরহুম ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ.স.ম হান্নান শাহ’র স্মরণে ওই সভার আয়োজন করে জেলা বিএনপি। 
    ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আওয়ামী লীগ অত্যন্ত সুপরিকল্পিতভাবে ১/১১’র এজেন্ডা বাস্তবায়নের দায়িত্ব নিয়েছে। তারা এখন বাংলাদেশকে রাজনীতি শুন্য করার চেষ্টা করছে। কারণ তাদের লক্ষ্য বাংলাদেশে শুধু আওয়ামী লীগের শাসন প্রতিষ্ঠা করা। এদেশের অন্য কোনও দল ও মত থাকবে না।’
    তিনি আরও বলেন, ‘এই স্বপ্ন তারা দেখেছিল ১৯৭৫ সালে। এক দলীয় শাসন ব্যবস্থা বাকশাল প্রতিষ্ঠার করার মধ্য দিয়ে। আর এইবার তারা গণতন্ত্রের একটা মুখোশ পড়ে, একটা আবরণ দিয়ে ঠিক একই কায়দায় এ দেশকে শাসন করছে।’
    গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুলের পরিচালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, কেন্দ্রীয় নেতা হুমায়ূন কবীর খান, কালিয়াকৈর পৌরসভার মেয়র মুজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, হান্নান শাহ’র ছেলে শাহ রেজাউল হান্নান, গাজীপুর সদর উপজেলা চেয়ারম্যান ইজাদুর রহমান মিলন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন প্রমুখ।
    বিএনপির মহাসচিব বলেন, ‘হান্নান শাহ বাংলাদেশের দুঃসময়ে আমাদের ছেড়ে চলে গেলেন। তিনি রাজনৈতিক জীবনে কখনও আপোস করেননি।’
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দেশকে নেতৃত্ব শূন্য করছে আ'লীগ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান