• Latest News

    ২য় টেস্টে নতুন দুই মুখ!

    স্পোর্টস ডেস্ক:
    ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।

    সোমবার সন্ধ্যায় দল ঘোষণা করে বিসিবি।

    দলে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হাসান সৈকত ও শুভাশীষ রায়। ইনজুরির কারণে দলে জায়গা পাননি পেসার শফিউল ইসলাম।

    দলের অন্য সদস্যরা হলেন- তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মাহমুদুল্লাহ রিয়াদ, সাকবি আল হাসান, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শুভাগত হোম, কামরুল ইসলাম রাব্বী, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান।

    সব মিলিয়ে আবারো ব্যাটিং ও স্পিননির্ভর দলই হচ্ছে। দলে ১২ জন ব্যাটসম্যান। যাদের মধ্যে ছয়জন আবার অলরাউন্ডার, দুজন উইকেটকিপার। বোলিংয়ে সাকিবের পাশে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন তাইজুল ইসলাম। আর পেস বোলিংয়ে কামরুল ইসলাম রাব্বির সঙ্গে যোগ দিচ্ছেন শুভাশিস।

    আগামী ২৮ অক্টোবর মিরপুরে শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট ম্যাচ। চট্টগ্রামে প্রথম টেস্টে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ২য় টেস্টে নতুন দুই মুখ! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান