• Latest News

    শপথ নিলেন জামায়াতের নতুন আমীর

    কক্সবার্তা ডেস্ক:
    একাত্তরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত দল জামায়াতে ইসলামীর তৃতীয় আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন মকবুল আহমাদ। সোমবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
    সোমবার সকাল ১০টায় কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সামনে তাকে শপথবাক্য পাঠ করান দলটির প্রধান নির্বাচন কমিশনার মাওলানা এটিএম মাসুম।
    জামায়াতে ইসলামীর রুকনরা গোপন ভোটের মাধ্যমে ২০১৭-২০১৮-২০১৯ কার্যকালের জন্য মকবুল আহমাদকে আমির হিসেবে নির্বাচিত করেন। নির্বাচিত আমির হিসেবে শপথ নিয়ে তিনি জামায়াতের সর্বস্তরের জনশক্তি ও দেশবাসীর দোয়া কামনা করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শপথ নিলেন জামায়াতের নতুন আমীর Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান