• Latest News

    ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৭/৮ ভাগ কমবে:প্রধানমন্ত্রী

    কক্সবার্তা ডেস্ক:
    টেকসই উন্নয়নের ক্ষেত্রে বাংলাদেশ অন্যান্য দেশের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন,  '২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৭/৮ শতাংশে নামিয়ে আনা হবে।' সোমবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আন্তর্জাতিক দারিদ্র্য বিমোচন দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

    প্রধানমন্ত্রী বলেন, 'দৃঢ় নেতৃত্ব ও দেশের শ্রমজীবী মানুষের সংগ্রামের ফলে নানা প্রতিকূল অবস্থায়ও দারিদ্র্য থেকে উত্তরণের সক্ষমতা অর্জন করে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।'

    জঙ্গিবাদ দমনে সরকার সক্ষম হয়েছে বলে মন্তব্য করে প্রধানমন্ত্রী বলেন, 'জঙ্গিবাদের অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার লক্ষ্যে ভবিষ্যতে জঙ্গিবাদ দমন কার্যক্রম আর শাণিত করা হবে।  দেশে-বিদেশে বিভিন্ন ফোরামে আমি বহুবার উল্লেখ করেছি, সন্ত্রাস, সহিংসতা ও জঙ্গিবাদ নামক সমস্যা আমাদের চ্যালেঞ্জের মুখোমুখি করেছে।'

    প্রধানমন্ত্রী বলেন, যেকোনও ধরনের সহিংসতার প্রতি সরকার জিরো টলারেন্সনীতি অনুসরণ করে আসছে।' তিনি আরও বলেন, 'আওয়ামী লীগ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের ফলে বাংলাদেশ আজ প্রযুক্তিনির্ভর আধুনিক রাষ্ট্রে পরিণত হয়েছে।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ২০২১ সালের মধ্যে দারিদ্র্যের হার ৭/৮ ভাগ কমবে:প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান