• Latest News

    ইংল্যান্ড ২-১ ব্যবাধানে ৪ উইকেটে সিরিজ জয়

    চট্টগ্রামে তিন ম্যাচ সিরিজের শেষ ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়ে ২-১ ব্যবাধানে সিরিজ জিতলো ইংল্যান্ড। শেষ ম্যাচে বাংলাদেশের দেয়া ২৭৮ রানের লক্ষ্য ১৩ বল বাকি থাকতেই পার হয়ে যায় সফরকারীরা। শুরু থেকেই সাবধানী ও হিসেবি ব্যাটিং করা ইংলিশ ব্যাটসম্যানেরা আজ কোন সুযোগই দেয়নি বাংলাদেশের বোলারদের। নিয়মিত বিরতিতে উইকেট হারালেও তারা রানের চাকা সচল রেখেছে পুরো ইনিংস জুড়েই। উদ্বোধীন জুটিতে ৬৩ ও দ্বিতীয় উইকেট জুটিতে ৬৪ রানই মূলত বাংলাদেশকে ম্যাচ থেকে ছিটকে দেয়। তৃতীয় উইকেট জুটিতেও আসে ৪৫ রান। ওপেনার স্যাম বিলিংস ৬২ ও বেন ডাকেট ৬৩ রানের ইনিংস খেলেন। অলরাউন্ডার বেন স্টোকস ৪৮ বলে ৪৭ রানের ইনিংস খেলে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন। সপ্তম উইকেটে ক্রিস ওকসের(২৭*) সাথে তার ৪৫ জুটিতে জয় নিয়ে মাঠ ছাড়ে ইংল্যান্ড। এছাড়া ওপেনার জেমস ভিন্স ৩০ ও অধিনায়ক জশ বাটলার ২৫ রান করেন। বাংলাদেশের পক্ষে দুটি করে উইকেট নিয়েছেন অধিনায়ক মাশরাফি ও পেসার শফিউল। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও ইমরুল কায়েসের উদ্বোধনী জুটিতে দুর্দান্ত সূচনা পায় বাংলাদেশ। কিন্তু এরপর ইংলিশ লেগ স্পিনার আদিল রশিদের তোপে পথ হারায় বাংলাদেশের ইনিংস। আদিল রশিদ ৪৩ রানে ৪ উইকেট নিয়ে একাই ধ্বসিয়ে দেন বাংলাদেশের টপ অর্ডার। তামিম ৪৫, ইমরুল ৪৬ ও সাব্বির রহমান ৪৯ রান করে আউট হন। তবে সপ্তম উইকেটে মুশফিক ও মোসাদ্দেকের জুটি আবার ম্যাচে ফিরিয়ে আনে স্বাগতিকদের। শেষ পর্যন্ত ৮৫ রানে অবিচ্ছিন্ন থাকে এই জুটি। মুশফিক ৬২ বলে ৬৭ ও মোসাদ্দেক ৩৯ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন। যার ফলে লড়াই করার মত পুজি পায় বাংলাদেশ। কিন্তু ইংলিশ ব্যাটসম্যানেরা লড়াইটাকে একপেশে করে ম্যাচ জিতে নিলেন।  এই জয়ের ফলে ২-১ এ সিরিজ জিতলো ইংল্যান্ড।
    স্কোর:
    বাংলাদেশ ২৭৭/৬
    ইংল্যান্ড ২৭৮/৬
    ফল- ইংল্যান্ড ৪ উইকেটে জয়ী
    ম্যান অব দ্য ম্যাচ -আদিল রশিদ
    ম্যান অব দ্য সিরিজ- বেন স্টোকস

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: ইংল্যান্ড ২-১ ব্যবাধানে ৪ উইকেটে সিরিজ জয় Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান