• Latest News

    মিরাজে মুগ্ধ হাথুরুসিংহে!

    স্পোর্টস বার্তা:
    টেস্ট সিরিজে মিরাজের বলেই খেই হারিয়েছে ইংল্যান্ড। বিশেষকরে ঢাকা টেস্টে ঘূর্ণি জাদুতে নাস্তানাবুদ করে ছেড়েছেন ইংলিশ ব্যাটসম্যানদের। আর তাতেই এক লাফে আইসিসির বোলিং র‌্যাংকিংয়ের ৩৩ নম্বরে উঠে গেছেন মেহেদী। ঢাকা টেস্টে তার অসাধারণ পারফরম্যান্সেই আসলে বাংলাদেশ পায় ১০৮ রানের জয়। এমন সাফল্যের পর স্বভাবতই মিরাজে মুগ্ধ জাতীয় দলের প্রধান কোচ চন্দিকা হাথুরুসিংহে।

    মিরাজের প্রশংসা করতে গিয়ে হাথুরুসিংহে বলেছেন, 'ও অসাধারণ প্রতিভাবান। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ওর ভালো করতে চাওয়ার আগ্রহটা। সে সারাক্ষণ আমার পাশে বসে, আমার কথা মনোযোগ দিয়ে শোনে। শিখতে দারুণ আগ্রহী। আর ওর এই ব্যাপারটাই অন্য সবার চেয়ে আলাদা বলে মনে হয় আমার কাছে।'

    মিরাজের প্রশংসায় পঞ্চমুখ হলেও বাংলাদেশি কোচ ভুলে যাননি সাকিব-তাইজুলের কৃতিত্বের কথা। তিনি বলেছেন, 'শুধু মিরাজ নয়, সাকিব-তাইজুলও অসাধারণ বোলিং করেছে।'

    সাকিবের কথা বলতে গিয়ে তিনি আরও বলেন, 'সে দারুণ বোলিং করেছিল প্রথম ইনিংসে। দ্বিতীয় ইনিংসে আরও নিখুঁত বোলিং করেছে। সব মিলিয়ে বোলাররা ভালো জায়গায় বোলিং করেছে এবং তারা ইংল্যান্ডের ব্যাটসম্যানদের উড়িয়ে দিয়েছে।'
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: মিরাজে মুগ্ধ হাথুরুসিংহে! Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান