• Latest News

    চকরিয়া পৌর বিএনপির ওয়ার্ড কমিটি পুনর্গঠনে কর্মী সভা অনুষ্ঠিত

    অলি উল্লাহ রনি,চকরিয়া
    বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চকরিয়া পৌরসভা ৬নং ওয়ার্ড শাখাকে পূুনর্গঠন ও শক্তিশালী করার লক্ষ্যে এক বিশেষ কর্মী সভা গতকাল ১৩অক্টোবর বিকাল ৩টায় কোটসেন্টারস্থ পৌর বিএনপির কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে পবিত্র কোরআন তেওলাওয়াত করেন আলহাজ¦ মৌলানা বশির আহমদ। ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাজেম উদ্দিন কাউন্সিলারের সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক ও পৌর শিক্ষা বিষয়ক সম্পাদক মাস্টার মো: আলমগীর হোসেন রানার সঞ্চালনায় অনুষ্টিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আলহাজ¦ নুরুল ইসলাম হায়দার, বিশেষ অতিথি ছিলেন পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ ফখরুদ্দিন ফরায়েজী, সাংগঠনিক সম্পাদক এম গিয়াস উদ্দিন, যুগ্ম সম্পাদক নুরুল আমিন কাউন্সিলর। বক্তব্য রাখেন ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শিব্বির আহমদ, সিনিয়র সহসভাপতি নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ নুরুল কবির, সহসভাপতি মনুর আলম, যুগ্ম সম্পাদক আবুল কালাম, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি এএইচএম নুরুল আমিন, ৬নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও পৌর সহসভাপতি জকরিয়া বাপ্পী, পৌর যুবদলের সহসভাপতি সাইফুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক সাহাব উদ্দিন লাল্টু, ৬নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক নুরুল আবছার, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকদলের সভাপতি জহিরুল ইসলাম।
    উপস্থিত ছিলেন পৌর বিএনপির দপ্তর সম্পাদক এনামুল হক বাবু কাউন্সিলর, অর্থ সম্পাদক সেলিম উদ্দিন, ৪নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক শেখ আহমদ, পৌর যুবদলের সভাপতি মাহমুদুল করিম, তরুণ বিএনপি নেতা মাহবুবুল আলম মাবু, পৌর যুবদলের সহসভাপতি জালাল উদ্দিন ছুট্টো, সাবেক ছাত্রনেতা কামরুল হাসান জাস্টিস, পৌর স্বেচ্ছাসেবকদলের সহসভাপতি জাহেদুল ইসলাম সৈয়দ, পৌর ছাত্রদলের সহসভাপতি সোহেল মাহমুদ, ৬নং ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক মো: ইকবাল, পৌর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আনোয়ারুল ইসলাম আনার, যুবদল নেতা আবদুল আজিজ, আরমানুল ইসলাম, জাহেদুল ইসলাম লিটু, মো: হারুন,নুরুল কবির ও মো: সেলিম সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়া পৌর বিএনপির ওয়ার্ড কমিটি পুনর্গঠনে কর্মী সভা অনুষ্ঠিত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান