নিজস্ব প্রতিবেদক:
চকরিয়া পৌর বাসটার্মিনাল থেকে ২০ লিটার চোলাইমদসহ পাচারকারী দুই উপজাতি নারীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, পার্বত্য উপজেলা লামার গজালিয়া ইউনিয়নের মার্মা পাড়ার রাতুল মার্মার স্ত্রী মিনু মার্মা (৩০) ও মহেশখালী উপজেলার ঠাকুরতলার মার্মা পল্লীর বদু মার্মার স্ত্রী মামাকিং মার্মা (৩৫)।
অভিযান পরিচালনাকারী চকরিয়া থানার এসআই মহির উদ্দিন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ২০ লিটার মদসহ বৃহস্পতিবার বিকাল চারটার দিকে চকরিয়া পৌর বাসটার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়। মদ গুলো পার্বত্য উপজেলা লামা থেকে বিক্রির উদ্দেশ্যে চকরিয়ায় আনা হ”িছল।
চকরিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কামরুল আজম বলেন, মদসহ আটক দুই নারী মিনু মার্মা ও ম্যামা কিং মার্মার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
