• Latest News

    গ্রাহকদের জন্য জিপি ও রবি নিয়ে আসছে আইফোন ৭ এবং ৭ প্লাস


    টেক বার্তা:
    দুই মোবাইলফোন অপারেটর গ্রামীণফোন ও রবি তা গ্রাহকদের জন্য নিয়ে আসছে আইফোনের সর্বশেষ মডেল আইফোন-৭ ও ৭ প্লাস। আইফোনের সর্বাধুনিক এ মডেল দুটি পানি ও ধুলা প্রতিরোধক। 
    গ্রামীণফোন: আগামী ২০ অক্টোবর গ্রামীণফোনের মাধ্যমে গ্রাহকরা আইফোন ৭ ও ৭ প্লাস কিনতে পারবেন। আগামী ১৪ অক্টোবর থেকে গ্রাহকরা গ্রামীণফোনের ওয়েবসাইট http://www.grameenphone.com- এ গিয়ে ফোন দুটির জন্য অগ্রীম বুকিং দিতে পারবেন।
    রবি: আগামী ২০ অক্টোবর রবির নির্ধারিত গ্রাহক সেবা কেন্দ্রে পাওয়া যাবে এই দুটি মডেলের আইফোন। গ্রাহকরা অ্যাপলের ওয়ারেন্টিযুক্ত হ্যান্ডসেট পেতে আগামী ১৪ অক্টোবর থেকে প্রি-অর্ডার করতে পারবেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনার জন্য রবির ওয়েবসাইটে www.robi.com.bd
    ভিজিট করতে পারেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: গ্রাহকদের জন্য জিপি ও রবি নিয়ে আসছে আইফোন ৭ এবং ৭ প্লাস Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান