• Latest News

    লোহাগাড়ার চুনতিতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২৫

    রায়হান সিকদার :
    চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নস্থ আরকান সড়কের মিটার দোকান নামক স্থানে বাস-ট্রাক সংঘর্ষে আহত আনুমানিক ২৫জন এবং নিহত হয়েছে ১জন। গত ১১ অক্টোবর দুপুর আড়াই টায় এঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, উল্লেখিত সময়ে চট্টগ্রাম অভিমুখী ইউনিক পরিবহন সাভির্সের ঢাকা-মেট্রো-ব-১৪-৩৩১৪ যাত্রী নিয়ে কক্সবাজার অভিমুখে যাচ্ছিল। একই সময় কক্সবাজার অভিমুখী ঢাকা-মেট্রো-ট-১৮-৫০৪১ নং ট্রাকটি যাত্রীবাহী বাসে পেছনে ছিল। ঘটনাস্থলে চলন্ত ট্রাকটি যাত্রীবাহী বাসটিকে ওভারটেক করতে গেলে মারাত্মক সংঘর্ষ ঘটে। এতে বাসখানি দুমড়ে মুচড়ে সড়কের উপর পড়ে থাকে এবং ট্রাকটি পার্শ্বে কাদে গিয়ে গাছের সাথে আটকিয়ে থাকে। দূঘটনার খবর পেয়ে স্থানীয় লোকজন প্রথমেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে আহতদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন স্থানে প্রেরণ করেন। এরপর উক্ত প্রতিনিধি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখতে পান আহত রোগীদের আহাজারী। ওই সময় চিকিৎসকগণ আহতদেরকে তাৎক্ষণিক ভাবে চিকিৎসাসেবা দিতে হিমসিম খেয়ে যান। যেহেতু, সরকারী ছুটি থাকায় হাসপাতালে লোকবলের সংখ্যা ছিল অপ্রতুল। যে কারনে আহতরা যথাযথ চিকিৎসা সেবা বঞ্চিত হন। আহতদের মধ্যে যাঁদের নাম জানা গেছে তাঁরা হলেন যথাক্রমে সামিয়া আক্তার(১৭)। সে চকরিয়ার থানা রাস্তারমাথা এলাকার ফরিদ উদ্দিনের কন্যা। জয়নাল আবেদীন (২২) তিনি ফেনীর আব্দুল কাদেরের পুত্র। রুনা (২৫) তিনি চকরিয়ার নুরুল আজমের স্ত্রী, রানা (৩১) সে চকরিয়া থানা রাস্তার মাথার ফরিদ উদ্দিনের পুত্র। লিটন (৩০) সে কুতুবদিয়া এলাকার আবু তাহেরের পুত্র। দিলনুর (৪৫), সে চকরিয়া কাকরা এলাকার ছৈয়দ কবিরের স্ত্রী। চিকিৎসা নেওয়া অপর ৫জনের পরিচয় জানা যায়নি। একই সময় চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতনামা ১৩ বছরের অপর একটি শিশু মারা গেছে। অন্যান্য আহতদেরকে দ্রুত চিকিৎসার জন্য বিভিন্ন স্থানে প্রেরণ করায় অনেকের নাম ঠিকানা ও পরিচয় সংগ্রহ করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই স্থানীয় পুলিশ প্রশাসন ঘটনা স্থলে উপস্থিত হয়ে জনগণের সাথে উদ্ধার কাজে সহায়তা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, তাঁরা উন্নত চিকিৎসার জন্য দ্রুত ১০জন আহত রোগীকে চমেক হাসপাতালে প্রেরণ করেন। তন্মধ্যে ৫জনের অবস্থা খুবই আশংকাজনক বলে জানান। ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয় এবং দূর্ঘটনায় কবলিত গাড়ি দু’খানা সড়কের উপর পড়ে থাকতে দেখা গেছে।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: লোহাগাড়ার চুনতিতে ট্রাক-বাস সংঘর্ষে নিহত ১, আহত ২৫ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান