• Latest News

    কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে বিশাল মিলনমেলা

    কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে একসঙ্গে দু’শতাধিক প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে লাখো মানুষের মিলন মেলায় পরিনত হয় সাগরতট। ১১ অক্টোবর মঙ্গলবার বিকালে দেশের সবচেয়ে বৃহৎ মিলনমেলা বসেছিল। বিগত দু’দিন মুষলধারে বৃষ্টি উপেক্ষা করে মঙ্গলবার সৈকতের বালিয়াড়িতে সকল ধর্মের মানুষের উপস্থিতিতে সম্প্রীতির এক সেতু বন্ধন তৈরী হয়। একই সাথে ভক্ত, পূজার্থী ও দর্শনার্থী ছাড়াও দেশ-বিদেশের বিপুল সংখ্যক পর্যটক বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনে সামিল হন। আর এ বন্ধনে সকলেই এক সুরে প্রত্যয় ঘোষণা করেছেন অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। শেষ আরতী, ঢোলক বাদ্যির তালে তালে ‘মা দুর্গার জয়’ এই শ্লোগানে মুখরিত ছিল সাগরতট। হিন্দু সম্প্রদায়ের লোকজন শ্রদ্ধা আর ভালবাসায় মাতৃবিদায়ের বিষাদপূর্ণ অশ্রু অঞ্জলির মাধ্যমে সাগরের জলে দেবী দুর্গাকে বিদায় জানান।
    প্রতিমা বিসর্জনের আগে সৈকতের মুক্ত মঞ্চে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী ড. বীরেন শিকদার এমপি।
    প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, অপশক্তি মনে করেছিল কয়েকজন পুরোহিতকে হত্যা করলে দেশে সম্প্রীতি বিনষ্ট হবে। কিন্তু প্রতিমা বিসর্জনে কক্সবাজার সৈকতে সব ধর্মের মানুষের উপস্থিতি তাদের ধারণাকে মিথ্যা প্রমাণিত করেছে। দেশের আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক। তাই, এখানে দেশী কিংবা বিদেশী কোন নাগরিকের নিরাপত্তার ঝুঁকি নেই। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ সব সম্প্রদায়ের মানুষের নিরাপদ ঠিকানা। তার হাত ধরেই দেশে দারিদ্রদতা কমেছে, বেড়েছে সরকারি কর্মচারিদের সুযোগ সুবিধা ও প্রত্যন্তাঞ্চলে কমিউিনিটি ক্লিনিকের মাধ্যমে প্রান্তিক স্বাস্থ্য সেবা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করলে সম্প্রীতির এ দেশে জঙ্গীবাদের ঠাই কখনো হবে না।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: কক্সবাজার সমুদ্র সৈকতে প্রতিমা বিসর্জনে বিশাল মিলনমেলা Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান