• Latest News

    "দেশী বন্ড" রুপে শাহরুক

    বিনোদন বার্তা:
    শত ব্যস্ততার মাঝেও ভক্তদের সঙ্গে সংযুক্ত থাকতে ভুলেন না বলিউড সুপারস্টার শাহরুখ খান। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন পোস্ট ও ছবি দিয়ে নিজের কাজের সর্বশেষ তথ্য ভক্তদের জানাতে থাকেন তিনি।
    ইমতিয়াজ আলির পরিচালনায় 'দ্য রিং' ছবির শুটিংয়ের জন্য হাঙ্গেরির বুদাপেস্টে অবস্থান করছেন শাহরুখ। যথানিয়মে সেখান থেকেই তথ্য জানিয়ে যাচ্ছেন কিং খান। সম্প্রতি ভক্তদের সঙ্গে টুইটারে আলাপচারিতায় এসে খবরের শিরোনাম হয়েছিলেন তিনি।
    এবার টুইটারে 'দেশি বন্ড' হিসেবে তার পোস্ট করা একটি ছবি বেশ আলোচনায় এসেছে। বোঝাই যাচ্ছে, 'দ্য রিং' ছবির শুটিং সেটেও মজার কমতি হচ্ছে না। ছবিটিতে দেখা গেছে দুটি ছোট মেয়ে শিশুর সঙ্গে পোজ দিয়েছেন শাহরুখ। আর একই ছবিতে পেছন থেকে বাঁকা চোখে চেয়ে আছেন আনুশকা।
    ছবিটি শেয়ার করতে গিয়ে আরেকটু মজা করে শাহরুখ লিখেছেন, 'বিদেশি লেডি বাচ্চাদের সঙ্গে দেশি বন্ড। বুদাপেস্টের চমৎকার প্রডাকশন টিমের বাচ্চা এরা। আনুশকা শর্মা বোধহয় ব্যাপারটা মানতে পারছে না।'

    'রাব নে বানা দি জোড়ি' ও 'জাব তাক হ্যায় জান'-এর পর একসঙ্গে তৃতীয়বারের মতো 'দ্য রিং' ছবিতে কাজ করছেন বলিউড তারকা শাহরুখ খান ও আনুশকা শর্মা। ২০১৭ সালের ডিসেম্বরে চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। এ বছর কিং খানের দুটি ছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। সেগুলো হলো, ডিয়ার জিন্দেগি এবং রাঈস। আর সহ-অভিনেত্রী আনুশকা আসন্ন ছবি 'অ্যায় দিল হ্যায় মুশকিল'র প্রচার কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: "দেশী বন্ড" রুপে শাহরুক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান