স্পোর্টস বার্তা:
চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে লেগিয়া ওয়ারশের বিপক্ষে ৫ গোল করেছে রিয়াল মাদ্রিদ। তবে অবাক করার মতো বিষয়, সেগুলোর একটিও ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে আসেনি। কিন্তু স্প্যনিশ জায়ান্টদের কোচ জিনেদিন জিদান তার প্রশংসাই করলেন। সবাইকে মনে করিয়ে দিলেন, গোল না করলেও দুটি দুর্দান্ত অ্যাসিস্ট করেছেন সিআর সেভেন।
চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তৃতীয় ম্যাচে এটি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় জয়। মঙ্গলবারের জয়ের মধ্য দিয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৩ ম্যাচ অপরাজিত রইলো রিয়াল।
প্রথমার্ধে পেনাল্টি থেকে একটি গোল পায় লেগিয়া ওয়ারশ। কিন্তু দুর্দান্ত আক্রমণভাগের সুবাদে সেই গোলটি ম্যাচে কোনো প্রভাবই বিস্তার করতে পারেনি। কেবল রোনালদোর অ্যাসিস্ট থেকেই প্রতিপক্ষের জালে বল ফেলেছেন মার্কো আসেনসিও এবং আলভেরো মোরাতা।
পর্তুগিজ অধিনায়ক সম্পর্কে জিদান বলেন, 'সবাই চায়, রোনালদো প্রতি ম্যাচে তিন, চার অথবা পাঁচটি করে গোল করুক। কিন্তু সে যখন কেবল অ্যাসিস্ট করে তখনোও সেটা আমি পছন্দ করি।
সাবেক ফরাসি ফুটবলার আরো বলেন, 'এই ম্যাচে গুরুত্বপূর্ণ ব্যাপার ছিল সুযোগ তৈরি এবং গোল করা। কিন্তু কিছু সময় দলের ভারসাম্য নিখুঁত ছিল না। আমরা আরো আক্রমণাত্মক হতে চেয়েছিলাম। যেকারণে বেশকিছু ঝুঁকি নিতে হয়েছে।'
বড় জয় পাওয়া সত্ত্বেও 'এফ' গ্রুপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে রয়েছে রিয়াল মাদ্রিদ। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে আপাতত শীর্ষে বরুসিয়া ডর্টমুন্ড। সমান পয়েন্ট সত্ত্বেও গোল-ব্যবধানে পিছিয়ে থাকায় রিয়াল দুই নম্বরেই রইলো।