• Latest News

    আবারো পাক-ভারত গুলিবর্ষণ


    বিদেশ বার্তা:
    এবার জম্মু কাশ্মীরের রাজৌরি-পুঞ্চ সেক্টর সীমান্ত এলাকায় পাক-ভারত সেনা বাহিনীর মধ্যে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

    বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে এ গুলিবর্ষণের ঘটনা ঘটে।

    রাজৌরি-পুঞ্ছ সেক্টরের ভারতীয় সেনা পোস্ট লক্ষ্য করে ছোঁড়া হয় ৮২ এমএম মর্টার বোমা। কম পাল্লার আগ্নেয়াস্ত্র থেকে সেনা শিবির তাক করে গুলিও চালানো হয়।

    ভারতীয় সেনা বাহিনীর জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, 'এদিন বিকেল সাড়ে ৪টার দিকে ভীম্বর গলি সেক্টরে বিনা প্ররোচনায় আবার সংঘর্ষ-বিরতি চুক্তি লঙ্ঘন করা হয়েছে।'

    তবে দু'পক্ষের গুলি বিনিময়ে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: আবারো পাক-ভারত গুলিবর্ষণ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান