• Latest News

    খুটাখালীতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

    চকরিয়া উপজেলার খুটাখালীতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।বৃহস্পতিবার (১৩ অক্টোবর) ১১ টার দিকে ঢাকা থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারা দেশের মতো চকরিয়া উপজেলায় দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করেন। তৎমধ্যে একটি ছিল খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী কর্তৃক নবনির্মিত তিনতলা বিশিষ্ট আশ্রয়কেন্দ্রটি উদ্বোধন শেষে ফলক উন্মোচন করেন অনুষ্টানের প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহেদুল ইসলাম। অনুষ্টানে সভাপতিত্ব করেন খুটাখালী কিশলয় আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চৌধুরী মোহাম্মদ তৌয়ব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুটাখালী ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব মাওলানা আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম বেলাল আজাদ, সহ সভাপতি শেখ বশির আহমেদ হেলালী ও বাহাদুর হক, যুগ্ন সাধারণ সম্পাদক সাঈদ মোহাম্মদ শাহ জালাল। এছাড়া সরকারী বেসরকারী কর্মকর্তা সহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্টানে সার্বিক তত্ত্ববধানে ছিলেন সহঃ প্রধান শিক্ষক এইচ এম জাহাঙ্গীর আলম।প্রধান অতিথি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সাংবাদিকদের জানান 'আজ সারা দেশে ১৫৩ টি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন দূর্যোগ মোকাবেলায় সরকার জনস্বার্থে যথেষ্ট কাজ করে যাচ্ছে।' তিনি আরো বলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে তিনতলা বিশিষ্ট প্রতিটি আশ্রয়কেন্দ্রে ১ হাজারের অধিক মানুষ আশ্রয় নেওয়ার সম্ভব হবে। দুর্যোগ মুহুর্ত ছাড়া অন্যান্য সময় এগুলো বিদ্যালয়ের ভবন হিসেবে ব্যবহৃত হবে বলেও জানান ইউএনও।ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধনী অনুষ্টানটি শুরু থেকে শেষ পর্যন্ত সঞ্চালনায় ছিলেন সহকারী শিক্ষক ঈদি আমিন চৌধুরী।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: খুটাখালীতে ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান