• Latest News

    দুই শিশুকে নিয়ে পিতা নদীতে ঝাপ : পিতা নিহত

    কক্সবার্তা ডেস্ক :
    দুই শিশু সন্তানকে নিয়ে হাইওয়ে ব্রিজের ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়েছেন এক নির্দয় বাবা। এ ঘটনায় বাবার মৃত্যুর হয়েছে। দুই সন্তান মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যে এ ঘটনা ঘটে। নির্জ জার্সি পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।স্থানীয় পুলিশের বরাত দিয়ে খবরে বলা হয়, নিউ জার্সির একটি হাইওয়ে ব্রিজ থেকে ওয়ানেক নদীতে দুই সন্তানকে নিয়ে ঝাঁপিয়ে পড়েন ওই বাবা। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়। দুই সন্তানকে নদীর পাশ থেকে উদ্ধার করে স্থানীয় সেন্ট যোসেফ হাসপাতালে পাঠানো হয়েছে। বাবা, দুই সন্তানের নাম এবং তাদের বয়স তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহত দু’সন্তান বেঁচে যেতে পারেন বলে আশা করছেন কর্তব্যরত চিকিৎসক।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: দুই শিশুকে নিয়ে পিতা নদীতে ঝাপ : পিতা নিহত Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান