• Latest News

    চকরিয়ার সমাজসেবক আব্দুল হামিদ জেলা গ্লোবাল মানবাধিকার কমিশনের আজীবন সদস্য


    কক্সবাজার জেলা গ্লোবাল মানবাধিকার কমিশনের সহ-সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হলেন চকরিয়া উপজেলার অধিবাসী তরুন ব্যবসায়ী ও সমাজসেবক আবদুল হামিদ। সরকারের অনুমোদন প্রাপ্ত মানবাধিকার সংগঠন কক্সবাজার জেলা গ্লোবাল মানবাধিকার কমিশনের দায়িত্বশীল বিভাগ সফল সমাজ সেবী আবদুল হামিদ এলাকায় সামাজিক বিভিন্ন কাজে অবদান রাখায় তাকে এ সম্মাননা দেন। কক্সবাজার জেলা কমিটির সহ-সাংগঠনিক পদে তাকে নির্বাচিত করার পাশাপাশি সংগঠনটি তাকে আজীবন সদস্য পদ দিয়েছেন। যার সদস্য নম্বর-৩৬৬।
    মানবাধিকার কর্মী আবদুল হামিদের গ্রামের বাড়ি চকরিয়া পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের ভাঙ্গারমুখস্থ মজিদিয়া মাদরাসার পাশে পুর্ব নিজপানখালী এলাকায়। তিনি চকরিয়া শহরের বাণিজ্যিক এলাকা সোসাইটির অভিজাত বিপনী বিতানে প্রায় ২৮বছর ধরে সফলতার সাথে ব্যবসা করে আসছেন। পাশাপাশি তিনি এলাকায় বিভিন্ন সামাজিক ও উন্নয়নমুলক সংগঠনের সাথে জড়িত। এলাকার হতদরিদ্র জনগোষ্টির ভাগ্য উন্নয়ন, বঞ্চিত মানুষের অধিকার ও মানবাধিকার প্রতিষ্টা এবং মাদকমুক্ত সমাজ বির্নিমানে তিনি ব্যবসায়িক কর্মকান্ডের পাশাপাশি মানবাধিকার সংগঠনের সাথে কাজ করতে যুক্ত হয়েছেন। সফল ব্যবসায়ী ও তরুন মানবাধিকার কর্মী আবদুল হামিদ আগামীতে তার ওপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনের জন্য সমাজের সকলস্থরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেছেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ার সমাজসেবক আব্দুল হামিদ জেলা গ্লোবাল মানবাধিকার কমিশনের আজীবন সদস্য Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান