কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার মালুমঘাট হাইওয়ে পুলিশের ঘুষ বাণিজ্য এখন নিত্যদিনের চিত্রে পরিণত হয়েছে। প্রকাশ্য বা হুমকি দিয়ে আদায় করা হচ্ছে ঘুষ। এতে অতিষ্ট পরিবহন মালিক শ্রমিকরা। কাগজ পত্র দেখার নামে চলছে নিরব চাঁদাবাজি। হাইওয়ে ফাঁড়ি পুলিশের অব্যাহত চাঁদাবাজির কারণে এলাকার ব্যবসায়ী ও গাড়ী মালিকদের প্রাণ যায় যায় অবস্থা হয়েছে। এ চাঁদাবাজি বন্ধের দাবীতে মালিক শ্রমিকরা সংশ্লিষ্ট আইন শৃংখলা বাহিনীর কাছে অভিযোগ দায়ের করেছে।
জানা গেছে, সরকার মহাসড়ক গুলোতে অপরাধ নিয়ন্ত্রন করতে হাইওয়ে পুলিশ গঠন করে। সড়কের নিরাপত্তার পাশাপাশি অবৈধ যানবাহন দেখার বিষয়টি ও দেয়া হয় এ বিশেষ পুলিশকে। আর মালুমঘাটে রয়েছে একটি হাইওয়ে পুলিশের ফাঁড়ি। এ ফাড়িঁর সার্জেন্ট আশিকুর রহমান মহাসড়কের মেধাকচ্ছপিয়া ঢালায় যানবাহন থামিয়ে আদায় করছে চাঁদা। রেহাই পাচ্ছে না নিম্নবিত্ত ড্রাইভার থেকে শুরু করে মালিক শ্রমিকরা । সামান্য অযুহাতে ধরে এনে দাবী করছে মোটা অংক আর ঘুষ দিতে না পারলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করা হচ্ছে। সম্প্রতি তার বিরুদ্ধে একাধিক পত্রিকায় সংবাদ প্রকাশিত হলে সামান্য চুপ হয়ে যায়। কয়েক দিন যেতে না যেতেই আবারো বেপরোয়া হয়ে উঠে উক্ত সার্জেন্ট আশিক ।
জানা যায়, মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়িতে সার্জেন্ট আশিকুর রহমান গত ২৩ জুলাই যোগদানের পর থেকে তার অব্যাহত ঘুষ, আটক, ছাড় বাণিজ্যসহ অহরহ অভিযোগ উঠেছে। কেউ প্রতিবাদ করলে মামলা থেকে শুরু করে বিভিন্ন ধরণের হয়রানি করবে বলেও হুমকি দেয় তিনি। তার এহেন কর্মকান্ডে পুরো হাইওয়ে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মালিক শ্রমিকসহ সচেতন এলাকাবাসী। তারা জানান একজন পুলিশ কর্মকর্তার ইতিবাচক ভূমিকা পুরো পুলিশ প্রশাসনের উপর বর্তায়। তার এ অবৈধ কর্মকান্ড বন্ধ না হলে পুলিশ প্রশাসনের ভাবমূর্তি দিন দিন ক্ষুন্ন হবে বলে দাবী করেন তারা।
খোঁজ-খবর নিয়ে জানা যায়, সার্জেন্ট আশিকুর রহমান যানবাহন থামিয়ে প্রথমে চাঁদা দাবী করে। চাঁদা না দিলে সব কিছু ঠিক থাকার পরও জরিমানার নামে একটা কাগজ ধরিয়ে দেয়। ফলে চালকরা বাধ্য হয়ে হয়রানী থেকে বাঁচতে দাবীকৃত চাঁদা দিয়ে আসছে। প্রাইভেট কার চালক নুরুল হক জানান, তার গাড়ীর ( যার নাং ঢাকা মেট্্েরা গ ১৭-৯১২৭) মালিকের পরিবারের সদস্যরা মালুমঘাট হাসপাতাল থেকে চিকিৎসা করে ফেরার পথে প্রাইভেট কার আটকিয়ে চাঁদা দাবী করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করলে তার প্রাইভেট কারকে ভাড়ায় চালাচ্ছে মিথ্যা অভিযোগ এনে জরিমানা করা হয়। এভাবে নানা ধরনের যানবাহন থেকে বিভিন্ন কৌশলে চাঁদা আদায় করছেন তিনি ।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: মালুমঘাট হাইওয়ে পুলিশের ঘুষ বাণিজ্য এখন নিত্যদিনের চিত্র
Rating: 5
Reviewed By: Unknown