• Latest News

    শিশু ধর্ষণচেষ্টা! আটক ১

    দেশ বার্তা:
    গাজীপুরের শ্রীপুর পৌরসভার ভাংনাহাটী গ্রামে চার বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।

    অভিযুক্তের নাম বোরহান উদ্দিন (২৫)। বোরহান জামালপুর জেলার মেলান্দহ উপজেলার শিবহাটা গ্রামের ওমর আলীর ছেলে। সোমবার দুপুরে অভিযুক্তকে এলাকাবাসীর সহযোগিতায় পুলিশ গ্রেফতার করেছে।
    শিশুটিকে বিকেল ৫টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানো হয়েছে।
    শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আজিজুল হক জানান, শিশুটি বাড়ি নেত্রকোনা জেলা শহরে। তারা বাবা শ্রীপুর পৌর এলাকার দক্ষিণ ভাংনাহাটী গ্রামের ইয়াসিন আলীর বাড়ির ভাড়াটিয়া ও স্থানীয় পোশাক কারখানার শ্রমিক। রবিবার সন্ধ্যায় ওই বাড়ির লোকজন বাইরে ছিল। এসময় একই বাড়ির ভাড়াটে ও অভিযুক্ত বোরহান শিশুটিকে ঘরের পেছনে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটির চিৎকার করতে থাকলে পরে তাকে নিয়ে ঘরে ফিরে যায়।
    এসআই জানান, সোমবার বেলা ১১টার দিকে শিশুটির ব্যাথা অনুভূত হয় ও বোরহানকে দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে। এসময় বাড়ির লোকজন তাকে ধরে পুলিশে খবর দেয়।
    শিশুটিকে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকা মেডিক্যাল কলেজের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে রেফার করা হয়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে শ্রীপুর থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ করেন।
    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: শিশু ধর্ষণচেষ্টা! আটক ১ Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান