পার্বত্য বান্দনবান জেলার লামা উপজেলাধীন ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নির্বাচন ১২ অক্টোবর ইউনিয়ন পরিষদের অনুষ্ঠিত হয়েছে। ঝাঁকজমক পূর্ণ ভাবে প্যানেল চেয়ারম্যান নির্বাচন সমাপন্ন হয়েছে। এসময় চেয়ারম্যান জাকের হোসেন মজুমদার, ইউপি সদস্য যথাক্রমে আপ্রুচিং মার্মা, কামাল উদ্দিন, শহিদুজ্জামান, আলমগীর চৌধুরী, আব্দুর রহিম, মোহামামদ হোছাইন মামুন, নাছির উদ্দিন, আনাই মার্মা সুমি, মাহাই মার্মা সহ স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
সকলের সম্মতিক্রমে ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য আলমগীর চৌধুরীকে প্যানেল চেয়ারম্যান-১, আনাই মার্মা সুমিকে-২ ও আপ্রুচিং মার্মাকে-৩ হিসাবে নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচন পরিচালনার সময় লামা উপজেলা সমবায় অফিসার জাবেদ মীরজাদা উপস্থিত ছিলেন। প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হওয়ার পর আলমগীর চৌধুরীর নেতৃত্বে ইউপি সদস্যরা ফাঁসিয়াখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব নুরুল হোছান চৌধুরীর অফিসে গেলে সভাপতি তাদেরকে মিষ্টি মুখ করান।
- Blogger Comments
- Facebook Comments
Item Reviewed: লামা ফাঁসিয়াখালী ইউপি প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত
Rating: 5
Reviewed By: Unknown