• Latest News

    চকরিয়ায় মেয়াদোত্তীর্ণসহ অপরিচ্ছন্ন পরিবেশে নাস্তা তৈরী ও বিক্রিতে জরিমানা সহ আটক

    চকরিয়া প্রতিনিধি :
    অপরিচ্ছন্ন পরিবেশ, বাসি-পঁচা খামী দিয়ে পাউরুটি-বিস্কিটসহ নানা নাস্তা তৈরী এবং মেয়াদোত্তীর্ণ নাস্তা বিক্রয়ের অভিযোগে কক্সবাজারের চকরিয়ায় একটি বেকারি সীলগালা ও দু্িট বেকারিকে ৫ হাজার কওে ১০ হাজার টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। এসময় আটক করা হয় দুই কর্মচারীকে। গতকাল বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত অভিযান চালায়।
    ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মোহাম্মদ সাহেদুল ইসলাম বলেন, গতকাল বুধবার দুপুরে চকরিয়া পৌর শহর ও লক্ষ্যারচরের শিকলঘাট স্টেশনে অভিযান চালানো হয়। এসময় শিকলঘাটের ঢাকা কিং নামক বেকারিতে মেয়াদোত্তীর্ণসহ অপরিচ্ছন্ন পরিবেশে নাস্তা তৈরী ও বিক্রয় করতে দেখা যায়। ভ্রাম্যমান আদালতের অভিযান চলছে টের পেয়ে পালিয়ে যায় মালিকপক্ষ। ফলে ওই বেকারিটি সীলগালা করে দেয়ার পাশাপাশি আটক করা হয় দুই কর্মচারীকে।
    অপরদিকে, পৌরশহরের বিমান বন্দর সড়কের নিউ মডেল বেকারি ও নিউ বনফুল বেকারিকে পঁচা-বাসি খামী দিয়ে নাস্তা তৈরী এবং বিস্কিট-পাউরুটির পেকেটে মেয়াদ লেখা না থাকায় ৫ হাজার করে দুই বেকারিকে জরিমানা করেন।

    • Blogger Comments
    • Facebook Comments
    Item Reviewed: চকরিয়ায় মেয়াদোত্তীর্ণসহ অপরিচ্ছন্ন পরিবেশে নাস্তা তৈরী ও বিক্রিতে জরিমানা সহ আটক Rating: 5 Reviewed By: Unknown
    উপরে যান