ভোলার মনপুরায় মেঘনা নদীতে ডাকাতের গুলিতে এক জেলে নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও ছয়জন।
শনিবার ভোরে মিয়া জমিরশাহ এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে বলে মনপুরা থানার ওসি মো. শহীন খান জানান।
প্রাথমিকভাবে ঘটনার বিস্তারিত বিবরণ তিনি জানাতে পারেননি। কয়েকজন জেলেকে ডাকাতরা অপহরণ করেছে বলে স্থানীয়ভাবে শোনা গেলেও পুলিশ তা নিশ্চিত করতে পারেনি।
ওসি জানান, গুলিবিদ্ধ ছয়জনের মধ্যে তিনজনকে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং তিনজনকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বিডিনিউজ।